কমান্ডার মাহবুব শাহজালালের মমতাময়ী মা রহিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান। এক শোকবার্তায় বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক বলেন, রহিমা খাতুন ছিলেন একজন গুণী, আদর্শনিষ্ঠ ও রত্নগর্ভা মাতা। তাঁর ইন্তেকালে সমাজ একজন গুণী ও আদর্শবান ব্যক্তিত্বকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, কমান্ডার মাহবুব শাহজালালের মমতাময়ী মাতা রহিমা খাতুন ৮১ বছর বয়সে শনিবার (১৩ ডিসেম্বর) মৌলভীবাজার নিজ বাসায় ইন্তেকাল করেন। একই দিন মৌলভীবাজার সদর উপজেলার নিজ গ্রাম জাকান্দি মুন্সীবাড়ির পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান নূরী এর আগেই ইন্তেকাল করেন।



