
পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডটি লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ঘটে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।





