সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

 বৈধতা পেলেন বিএনপি প্রার্থী এম এ মালিক



সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা শেষ পর্যন্ত কেটে গেছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিরসনের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন রোববার (৪ জানুয়ারি) প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে এই ধাপ সফলভাবে অতিক্রম করেন মোহাম্মদ আব্দুল মালিক। এর আগে শনিবার (৩ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র স্থগিত করেছিলেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরওয়ার আলম।

পরবর্তীতে বিএনপির এই প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। সেসব কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করে।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলম বলেন, “সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র পেন্ডিং ছিল। তাকে যেসব ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো তিনি দাখিল করেছেন। আমরা তার আবেদন গ্রহণ করছি এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

তবে তিনি সতর্ক করে বলেন, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদন যদি পরবর্তীতে হোম অফিস কর্তৃক গ্রহণ না হয়, কিংবা আবেদন বাতিল হয়, তাহলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। এমনকি নির্বাচনে বিজয়ী হলেও তখন তার প্রার্থিতা বাতিলের সুযোগ থাকবে। বর্তমানে হোম অফিস বন্ধ থাকায় আপাতত দাখিলকৃত কাগজপত্র সত্য ধরে নিয়েই মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আব্দুল মালিক। তিনি বলেন, “আমি লন্ডনে আমার নাগরিকত্ব সারেন্ডার করে এসেছি এবং হোম অফিস সেটি রিসিভ করেছে। তবে ক্রিসমাস ও নিউ ইয়ারের ছুটির কারণে সেখানে কয়েক সপ্তাহ অফিস বন্ধ থাকায় চূড়ান্ত রিপ্লাই আসতে দেরি হচ্ছে। প্রশাসন তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে, আমিও আমার প্রমাণ দেখিয়েছি। অবশেষে মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছি।”

হলফনামার তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনের এই বিএনপি প্রার্থী দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করতেন। নির্বাচনে অংশ নিতে তিনি সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার হাতে নগদ ও ব্যাংকে জমা অর্থের পরিমাণ (বৈদেশিক মুদ্রাসহ) ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা। এছাড়া তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!