সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাদ জোহর উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দুয়া মাহফিলে বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সদস্য আতাউর রহমান কাওছার এবং হোসাইন আহমদ জাহিদসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরানুল হক।




