বুধবার, ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দেশে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড



ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় সেখানে তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করে জানান, সারাদেশেই তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে কুয়াশার পরিমাণ কমে সূর্যের দেখা মিলতে পারে বলেও জানান তিনি।

এদিকে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবন ব্যাহত হচ্ছে। বুধবার সকাল ৬টায় রেকর্ড করা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ মৌসুমে সারা দেশের সর্বনিম্ন। বর্তমানে জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!