শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি



আইসিসির অনুরোধ সত্ত্বেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দল না পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড।

রোববার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল পাঠানো না–পাঠানোর বিষয়ে বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। যদিও বৈঠকে আইসিসি বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়। আইসিসির পক্ষ থেকে উল্লেখ করা হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

তবে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুরক্ষাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পুনরায় আইসিসির কাছে তুলে ধরা হয়েছে।

বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে চলমান এই সংকটের সমাধানে পৌঁছানোর ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি সামনের দিনগুলোতে দুই সংস্থার মধ্যে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!