মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার সংখ্যা ১২ কোটির বেশি



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদীয় আসনভিত্তিক ভোটার সংখ্যার এই তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে মোট পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া ভোটার তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।

আসনভিত্তিক ভোটার পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বাধিক ভোটার রয়েছে। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। বিপরীতে, সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রকাশিত ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র নির্ধারণসহ প্রাথমিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এবারের নির্বাচনে ভোটারদের দুটি পৃথক বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা এবং সময় লাগতে পারে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!