শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সাকিবকে ফেরাতে উদ্যোগ বিসিবির, ফিটনেস সাপেক্ষে দলে বিবেচনা



সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস ও খেলার উপযোগিতা থাকলে আগামী সিরিজ থেকেই তাকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে বলে জানিয়েছে বোর্ড।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, দেশ কিংবা বিদেশ—যে কোনো ভেন্যুতে খেলার মতো শারীরিক সক্ষমতা থাকলে নির্বাচকরা সাকিব আল হাসানকে দলে ডাকতে পারবেন। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের আসন্ন হোম ও অ্যাওয়ে সিরিজে জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে তাকে।

এছাড়া সাকিবকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি। তবে তার বিরুদ্ধে চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে এসব তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাকিব আল হাসানকে তার প্রাপ্যতা ও ফিটনেসের ভিত্তিতে জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!