
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিয়ামতপুরে ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক ব্যারিস্টার এম এ সালাম।
নিয়ামতপুর ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের সভাপতি আহমদ শিপুর সভাপতিত্বে এবং যুবনেতা সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মো. সুরুজ আলী, সমাজসেবী আব্দুস ছালাম, আব্দুল জলিল বেলাল, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেদওয়ান আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, যুব নেতা আব্দুল আজিজ, আক্তার আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক ফারহান আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মিজান আহমদ, সামাদ আহমদ, হুসাইন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে মোট ৫০টি কম্বল বিতরণ করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন নিয়ামতপুর ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের সভাপতি আহমদ শিপু।





