শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শিওরখালে রাস্তা উন্নয়ন ও বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাসা–এতিমখানা নির্মাণ কাজ পরিদর্শন করলেন ডিআইজি এসএম রোকন উদ্দিন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে হাওনিয়া হাওর পর্যন্ত চলমান রাস্তা উন্নয়ন কাজ এবং স্থানীয় বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নবনির্মাণাধীন বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাসা–এতিমখানা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম রোকন উদ্দিন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য প্রবাসী ও সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছের উদ্যোগ ও তত্ত্বাবধানে এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় চলমান রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে রেজওয়ান আলী কয়েছের পারিবারিক উদ্যোগে নির্মাণাধীন বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাস ও এতিমখানার কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ডিআইজি এসএম রোকন উদ্দিন বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ও মানবিক কল্যাণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। শিওরখাল থেকে হাওনিয়া হাওর পর্যন্ত এই রাস্তা উন্নয়ন কাজ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাস ও এতিমখানার নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় অনন্য অবদান রাখবে।
তিনি উদ্যোক্তা রেজওয়ান আলী কয়েছের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, প্রবাসে থেকেও নিজ গ্রামের মানুষের কথা ভাবা, অবকাঠামো উন্নয়ন ও এতিম–মাদ্রাসার মতো মানবিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সহযোগিতা করা সত্যিই বিরল দৃষ্টান্ত। সমাজে রেজওয়ান আলী কয়েছের মতো মানবিক ও দায়িত্বশীল প্রবাসীদের এগিয়ে আসা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ, প্রবীণ মুরব্বি হাজী রুস্তম আলী, আব্দুল গনি, হাজী আব্দুল ওয়াহি, আব্দুর রউফ, তজমুল আলী, মো. নজির মিয়া, যুবনেতা মো. সমছু মিয়া, জিলু মিয়া, আব্দুস শহীদ, বেলাল এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!