শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট বিভাগে ১৯ সংসদীয় আসন: সর্বোচ্চ ভোটার সিলেট-১, সর্বনিম্ন মৌলভীবাজার-২




সিলেট বিভাগে মোট ১৯টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৪টি করে আসন অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, বিভাগে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিলেট-১ আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে মৌলভীবাজার-২ আসনে, যেখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন।

সিলেট জেলার আসনভিত্তিক ভোটার

  • সিলেট-১: ৬,৮০,৯৪৬ জন

  • সিলেট-২: ৩,৬৮,৯৩২ জন

  • সিলেট-৩: ৪,১৬,০০০ জন

  • সিলেট-৪: ৫,১২,৯৩৩ জন

  • সিলেট-৫: ৪,০৮,৭৪৮ জন

  • সিলেট-৬: ৫,০৯,০৯৩ জন

সুনামগঞ্জ জেলার আসনভিত্তিক ভোটার

  • সুনামগঞ্জ-১: ৫,০১,৫৫৫ জন

  • সুনামগঞ্জ-২: ৩,০৬,০৫২ জন

  • সুনামগঞ্জ-৩: ৩,৭৩,০১৬ জন

  • সুনামগঞ্জ-৪: ৩,৭২,১৮৫ জন

  • সুনামগঞ্জ-৫: ৫,২৭,৪৫৮ জন

মৌলভীবাজার জেলার আসনভিত্তিক ভোটার

  • মৌলভীবাজার-১: ৩,৩৭,৮১৬ জন

  • মৌলভীবাজার-২: ৩,০৩,০২০ জন

  • মৌলভীবাজার-৩: ৪,৮৬,২০১ জন

  • মৌলভীবাজার-৪: ৪,৮৭,৮৯২ জন

হবিগঞ্জ জেলার আসনভিত্তিক ভোটার

  • হবিগঞ্জ-১: ৪,৬৬,৯২১ জন

  • হবিগঞ্জ-২: ৩,৯৪,৭৫৬ জন

  • হবিগঞ্জ-৩: ৪,১৯,৫৭৩ জন

  • হবিগঞ্জ-৪: ৫,৫২,৭১১ জন

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!