শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে পরিত্যক্ত স্কুল ভবন থেকে উচ্চক্ষমতার বিস্ফোরক সামগ্রী উদ্ধার



ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর, যা উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।

শুক্রবার রাতের দিকে কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শনিবার দুপুরে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ওই ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য মজুত থাকার তথ্য পায় র‌্যাব। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ভবনটির ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, এসব বিস্ফোরক সামগ্রী নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকৃত সামগ্রীর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ী রেললাইনসংলগ্ন এলাকায় একটি পুরোনো শৌচাগার থেকে ছয়টি পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে র‌্যাব। সে সময় উদ্ধারকৃত সরঞ্জামগুলো ভারতীয় বলে দাবি করা হয়েছিল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!