শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ধানের শীষের সমর্থনে জেলা বিএনপি নেতা সাহিদুল হক সোহেলের গণসংযোগ



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সাহিদুল হক সোহেল। তিনি আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামাপাড়াসহ বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

বিএনপি নেতা ছিদ্দেক আলী, আফজল হোসেন দারা, জাকির হোসেন, বুরহান আহমদ, ছাত্রদল নেতা মুছলেহ আহমদ, সাজু আহমদ প্রমুখ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাঁর সাথে ছিলেন। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার কৃষি, শিক্ষা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নের স্বার্থে সিলেট-৩ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিককে ধানের শীষ মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয় লাভ করবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!