
সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (কম্পিউটার প্রতীক) মইনুল বাকর বালাগঞ্জ উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১২ ফেব্রুয়ারি সকালে
ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে।





