সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নিয়োগ



ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর দায়িত্বে মো. শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!