শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

মধ্যপ্রাচ্য উত্তেজনা: সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন



মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রতি মানবিক সহমর্মিতা প্রকাশ করেছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় দেশটি জরুরি মানবিক সহায়তা হিসেবে ২ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, এই সহায়তা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বিতরণ করা হবে। নিহতদের পরিবার ও আহতদের সহায়তার জন্যই এই অর্থ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একটি স্কুলে হামলা চালিয়ে নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে।

মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। তিনি সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাটিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!