মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

আরও এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের



ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশসীমা ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনী কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা একটি যুদ্ধবিমান নিচের দিকে আছড়ে পড়ছে।

ইরানি সামরিক সূত্রের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সফল আঘাতেই অত্যাধুনিক মার্কিন এই বিমানটি ধ্বংস হয়েছে। এর আগে গত রোববার (২২ মার্চ) হরমুজ দ্বীপের কাছেও একটি এফ-১৫ ভূপাতিত করার দাবি জানিয়েছিল তেহরান।

তবে ভিডিওটির সত্যতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, এটি চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ভুলবশত বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের ঘটনারই ভিন্ন কোনো দৃশ্য হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এসব দাবিকে সরাসরি নাকচ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মার্কিন বাহিনী হাজার হাজার উড্ডয়ন পরিচালনা করলেও ইরানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওয়াশিংটন স্বীকার করেছে, গত ২ মার্চ কুয়েতের আকাশে তিনটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছিল। তবে সেটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর ভুল আঘাত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

অন্যদিকে ইরান দাবি করছে, তাদের ধারাবাহিক অভিযানে মার্কিন বিমান শক্তি চাপে রয়েছে। একই সঙ্গে তারা একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে, যা নিকটবর্তী একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া গত তিন সপ্তাহে অন্তত তিনটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সর্বশেষ শনিবার ইরানের মধ্যাঞ্চলে একটি ইসরায়েলি বিমান ভূপাতিতের দাবিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এসব দাবির স্বাধীন কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!