মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকাসহ ৮ বিভাগে ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর হানা, ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা



ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সবকটি বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!