মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী



ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতা। তিনি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন।

বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন দিনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে আলোচনায় এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের পর দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার দায়িত্ব পালন করছে। পরবর্তীতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

এমন প্রেক্ষাপটে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে একজন অভিজ্ঞ রাজনীতিককে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!