সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নবগঠিত ফেঞ্চুগঞ্জ শ্রমিক ঐক্য জোট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১ মে) ফেঞ্চুগঞ্জের বনছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ শ্রমিক ঐক্য জোট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফখরুল ইসলাম পাপলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন—সংগঠনের সভাপতি শেখ অয়েছ আহমদ মিটু, সিনিয়র কার্যকরী সহ-সভাপতি নকিবুজ্জামান নকিব, সাধারণ সম্পাদক সাইয়িদ উজ্জামান সাবলু শাহ এবং সাংগঠনিক সম্পাদক তুতু মিয়া।
আরো বক্তব্য রাখেন- শ্রমিক নেতা বিল্লাল হোসেন মিটু, সেলিম মিয়া, হারিছ মিয়া, শিমুল আলী, মছা মিয়া, শপিক মিয়া, টুটুল আহমেদ তুতু, ফয়ছল আহমেদ, মো. সাইফুল আলম সায়েক প্রমুখ।
পরিশেষে নবগঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিক ঐক্য জোট অ্যাসোসিয়েশনের ২৭৭ সদস্যবিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও ৭০০ সদস্যের নাম ঘোষণা করা হয়।


