সোমবার, ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

হামের টিকা কর্মসূচি বাতিল: ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট



ছবি: সংগৃহীত

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ এবং এটি ‘ফৌজদারি অবহেলা’র শামিল হতে পারে। এ কারণে সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই ইস্যুতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আবেদনকারী আদালতের শরণাপন্ন হন। জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শিগগিরই রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!