শনিবার, ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

নবম পে স্কেলে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সুখবর



ছবি: সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে দেশে নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রস্তুতি চলছে। নতুন এই বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও বাড়তি সুবিধা পেতে যাচ্ছেন।

সম্প্রতি সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির বৈঠকে বেতন বৃদ্ধি, বৈষম্য হ্রাস এবং পেনশন সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নিচের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। নতুন স্কেলের আওতায় শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পেনশন ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে। বিশেষ করে বর্তমানে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। যাদের পেনশন ২০ হাজার টাকার নিচে, তারা নতুন ব্যবস্থায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন বলে জানা গেছে।

এদিকে শুধু সরকারি কর্মচারী নয়, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নীতিমালা জারির চিন্তা করছে সরকার। ফলে এসব প্রতিষ্ঠানের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নতুন পে স্কেলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তাদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে এবং চাকরিক্ষেত্রে বিদ্যমান বৈষম্যও কমবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!