বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের



ছবি: সংগৃহীত

ইরানের ওপর মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের পাশের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরপরই আইআরজিসি পাল্টা হামলা চালায়। তারা দাবি করেছে, যে মার্কিন ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা পরিচালিত হয়েছিল, সেটিকেই লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, এই হামলা শত্রুপক্ষের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। ভবিষ্যতে আবারও কোনো ধরনের হামলা হলে আরও কঠোর ও ‘নিষ্পত্তিমূলক’ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য পরিণতির দায় আক্রমণকারী পক্ষকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কুয়েত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হামলার উৎস সম্পর্কে কুয়েত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। দেশটির সামরিক কর্তৃপক্ষ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেলে সেটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংসের কারণেও হতে পারে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!