মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় কয়েক দিনের মধ্যেই ফের বসছে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা



যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য উভয় দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে একটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, সমঝোতা স্মারক বাস্তবায়নে কাজ করা কারিগরি দলগুলো দোহায় বৈঠক করবে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, সেটিও কার্যকর রাখা হবে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

সূত্রটি জানায়, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সমঝোতার বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

এর আগে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষ আপাতত সংঘাত এড়িয়ে পুনরায় আলোচনায় ফিরতে সম্মত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের আওতাভুক্ত সব বিষয় নিয়েই কারিগরি পর্যায়ে আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক ও অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়ে কাজ করবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!