বুধবার, ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ৬মাস মেয়াদি এনসিপি’র প্রথম আহবায়ক কমিটি ঘোষণা



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বালাগঞ্জ উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সিলেট জেলা শাখার পক্ষ থেকে গত ৪ জুলাই প্রথমবারের বালাগঞ্জ উপজেলা শাখার এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে নবগঠিত এ কমিটিতে মো. ইউসুফ আলীকে আহবায়ক এবং ইব্রাহিম নাহিরকে সদস্য সচিব করা হয়েছে। সিলেট জেলা আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য বালাগঞ্জ উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটিকে অনুমোদন করেছে। জেলা আহ্বায়ক মো. জুয়েল আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ এ অনুমোদন প্রদান করেছেন।

নবগঠিত এ কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী রাসেল, মুজাক্কির আলী, নাজমুল রহমান আলী, সুলতান আহমেদ এবং মুশফিক আহমদ লামে।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক আহমদ, ইমন আহমদ সাজু, মো. কাওছার আহমদ, এমরান আহমেদ এবং সাদিকুর রহমান সাদিক। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহমিনা খোসবা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান, খন্দকার আদিল আল আরাফ, বাবু মিয়া, বিজয় চৌধুরী, মুসলেহ মুয়াজ চৌধুরী এবং বাহার উদ্দিন তাহের। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, মিনহাজ উদ্দিন, শাহজাহা আনোয়ার, হাফিজ শিবির আহমদ এবং রুবেল মিয়া।

গঠিত কমিটির সদস্যরা হলেন, মো. রুম্মান মিয়া, মাসকুর আহমদ, সাদেক আহমদ, আব্দুল হালিম, তোফায়েল আহমদ, রুহুল আমিন, মহসিন আহমদ, আমিনুল ইসলাম এবং টিটু মিয়া।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!