বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বুশেহরে আবারও মার্কিন হামলার দাবি ইরানের, বাড়ছে উত্তেজনা



ছবি :সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বুশেহরে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় শহরটির তিনটি স্থানে এ হামলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফারি বলেছেন, মার্কিন হামলায় শহরের তিনটি এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বুশেহর শহরেই ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। ফলে ওই এলাকায় নতুন করে হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে মঙ্গলবারও বুশেহরে হামলার অভিযোগ তোলে তেহরান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!