মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: চুক্তি না হলে যুদ্ধের প্রস্তুতি



ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ইরানকে সতর্ক করে বলেছেন, কোনো সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে মার্কিন বাহিনী নিজেদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুদ করেছে এবং নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে অভিযান আবার শুরু করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। যুদ্ধবিরতির সময় এসব মজুদ আরও বাড়ানো হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানও এই সময় নিজেদের সক্ষমতা কিছুটা বৃদ্ধি করে থাকতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের হাতে খুব বেশি সময় নেই। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছা নেই।” উল্লেখ্য, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা।

ট্রাম্প আরও বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে পারলে ইরান লাভবান হবে। তার মতে, আলোচনা ছাড়া ইরানের সামনে কার্যত অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প নেই।

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত চাপ প্রয়োগ এবং অভ্যন্তরীণ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপন কৌশল নেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত, অতীতের অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের আচরণ বিবেচনায় নিয়ে আপাতত নতুন করে আলোচনায় যাওয়ার সুযোগ নেই।

এদিকে, এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পাঠানো হয়নি। ফলে নির্ধারিত যুদ্ধবিরতি বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!