শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩



সেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ থেকে: সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, সাজাপ্রাপ্ত এক আসামি ও নিয়মিত মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিজ ছত্রিশ গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. সেলিম (৩৫), ছত্রিশ গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে সাজেদ আহমদ (২৩) এবং বাদে দেউলী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল জব্বার (৬০)।

পুলিশ জানায়, মো. সেলিমের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাজেদ আহমদ জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে আব্দুল জব্বার নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় এবং ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!