বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা



ছবি :সংগৃহীত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ব্যালট গণনা। গণনা শেষ হওয়ার পরপরই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় সিইসি বলেন, ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন ভোট গণনা করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৮ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় সংসদ সদস্যের সংখ্যা কমে ৩৪৯ জনে দাঁড়িয়েছে। আর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে থাকায় ভোট দিতে পারেননি।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫ ভোট পেতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। একই সঙ্গে মন্ত্রী পদ থেকেও তার পদত্যাগ করতে হবে। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারেননি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের জন্য সংসদ কক্ষে চারটি ব্যালট বাক্স রাখা হয়েছিল। সংসদ সদস্যরা প্রকাশ্যেই ভোট দেন। ব্যালটে ভোটারের নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকে।

ভোট শুরুর আগে সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত স্থানে বসেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেন। নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য নির্বাচন কমিশন থেকে ২০ কর্মকর্তার একটি তালিকাও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছিল।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলো। এর আগে প্রায় সব নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে সরাসরি ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!