শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

প্রায় ৫শ রোগীকে বিনামূল্যে ৩ চিকিৎসক ভাইবোনের স্বাস্থ্যসেবা প্রদান



দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ৩ চিকিৎসক ভাইবোনের তত্ত্বাবধানে ও সক্রিয় অংশগ্রহণে প্রায় ৫শ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জালালপুর ইউনিয়নের বাদেশপুর (সরকার বাড়ি)’র কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আহমদ আলী (প্রফেসর)’র পরিবারের পক্ষ থেকে এবং তার ৩ চিকিৎসক সন্তান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. আফসানা জাকিরা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. আহসানা শাকিরা এবং সিলেট ইবনে সিনা হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডা. মুসাদ্দিক আহমদের তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ শুক্রবার (২১ আগস্ট) বাদেশপুরস্থ স্থানীয় শারফিন শাহ (রহ.) একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প চলাকালে বিনামূল্যে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫শ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ও ওজন মাপা, ব্লাড গ্রুপিং এবং ঔষধ বিতরণ করা হবে।

সকালে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাফিজ ক্বারী মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মাসউদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, তরুণ সমাজকর্মী সেকুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ ক্যাম্প চলাকালে দক্ষিণ সুরমার উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, স্থানীয় ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজম্মিল আলী, প্রবীণ মুরুব্বি জমির আলী, আনোয়ার আলী, পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী, সমাজকর্মী নজরুল ইসলাম মোহন, তানবির আহমদ, সাবুল আহমদ, পিকে হাসান, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্প চলাকালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন আবু বকর জাবেদ, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম আলমগীর, বুরহান উদ্দিন, আব্দুল বাছিত, ইমাদ আহমদ, ফাহাদ হক, তোফায়েল আহমদ, মোদাব্বির আহমদ, নাঈম আহমদ, আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!