বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল সভাপতি মনোনীত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের পক্ষ থেকে এক পত্রে গত ২৩ আগস্ট এ কমিটি ঘোষণা করা হয়।
৪ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন পলাশ কুমার মন্ডল, অভিভাবক প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম সুমন। কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।




