॥সেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ থেকে॥
ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক-কর্মচারীদের সিবিএ নির্বাচনে জাসলু-হারুন পরিষদকে পরাজিত করে আমিনুল ইসলাম শ্যামল ও হোসাইন আহমদ পাটওয়ারী শিপনের নেতৃত্বাধীন শ্যামল-শিপন পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় ইকবাল চৌধুরী বলেন, শ্যামল-শিপন পরিষদের নেতৃত্বে সিবিএর শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, শ্রমিকদের কল্যাণ এবং শাহজালাল ফার্টিলাইজার কারখানার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় কারখানার উৎপাদনশীলতা ও উন্নয়ন আরও এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দক্ষ শ্রমিকদের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা সম্ভব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ
- সভাপতি: আমিনুল ইসলাম শ্যামল
- সিনিয়র সহ-সভাপতি: মো. রাসেল শিকদার
- সহ-সভাপতি: মো. আলমগীর হোসেন
- সাধারণ সম্পাদক: হোসাইন আহমদ পাটওয়ারী শিপন
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: হাসান মোহাম্মদ লিয়াকত
- যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল লতিফ
- সহ-সাধারণ সম্পাদক: মো. জামিল হোসেন
- কোষাধ্যক্ষ: খায়রুল বাশার
- সাংগঠনিক সম্পাদক: মো. খায়রুল ইসলাম আজিম
- দপ্তর সম্পাদক: মো. মনির উদ্দিন কফিল
- আপ্যায়ন সম্পাদক: মো. সাইদুর রহমান সবুজ
- ক্রীড়া সম্পাদক: এস এম সাইদুল ইসলাম সাইদ
- প্রচার সম্পাদক: সাখাওয়াত হোসেন রানা
- শ্রম বিষয়ক সম্পাদক: মো. আলমগীর হোসেন
- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবু জাফর মো. সাইফুদ্দিন
- সমাজকল্যাণ সম্পাদক: সনজিত ঘোষ
- আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. নাজমুল হাসান (হিরু)
- পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. মিলন শেখ
নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম শ্যামল ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদুল ইসলাম জাসলু পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে হোসাইন আহমদ পাটওয়ারী শিপন পেয়েছেন ১৯৮ ভোট এবং হারুন অর রশিদ পেয়েছেন ১২৪ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে মো. রাসেল শিকদার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু শামীম পেয়েছেন ১৩১ ভোট। সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং মঈনউদ্দিন পেয়েছেন ১১৩ ভোট।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে হাসান মোহাম্মদ লিয়াকত ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোহেল চিশতী পেয়েছেন ১৪৩ ভোট এবং সম্রাট পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে আব্দুল লতিফ পেয়েছেন ১৬৩ ভোট এবং মকবুল হোসেন পেয়েছেন ১৪৭ ভোট।
সহ-সম্পাদক পদে মো. জামিল হোসেন ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং শরিফুল ইসলাম পাঠান পেয়েছেন ১৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে খায়রুল বাশার পেয়েছেন ১৮০ ভোট এবং মাসুদ রানা পেয়েছেন ১৩৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম আজিম ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আরিফ আহমেদ পেয়েছেন ১৩০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. মনির উদ্দিন কফিল পেয়েছেন ১৭৯ ভোট এবং ওয়াশিদ আলী পেয়েছেন ১৩২ ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে মো. সাইদুর রহমান সবুজ ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং আব্দুল কুদ্দুস পেয়েছেন ১৩২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সাইদুল ইসলাম সাইদ পেয়েছেন ১৫৩ ভোট, এনামুল ইসলাম ৯৫ ভোট এবং রেজা ৬০ ভোট।
প্রচার সম্পাদক পদে সাখাওয়াত হোসেন রানা ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কবির হোসেন পেয়েছেন ১৫২ ভোট। শ্রম বিষয়ক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন পেয়েছেন ১৭৮ ভোট এবং মো. মনিরুজ্জামান পেয়েছেন ১৩৪ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সাইফউদ্দিন ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সবুজ কর পেয়েছেন ১২২ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে সনজিত ঘোষ ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এজাজুর রহমান ইমন পেয়েছেন ১১৪ ভোট।
আইন ও গবেষণা সম্পাদক পদে মো. নাজমুল হাসান হিরু ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ইসপার বখত পেয়েছেন ১৪২ ভোট। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মো. মিলন শেখ ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং মোজাম্মেল হক রুহেল পেয়েছেন ১১৭ ভোট।
ফলে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।



