শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন, ৭ বছর পর ভারতে শি জিনপিং



ছবি :সংগৃহীত

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরির প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশন স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে প্রায় সাত বছর পর ভারতে সফর করছেন তিনি। শনিবার স্থানীয় সময় দুপুরে দিল্লিতে পৌঁছান চীনা প্রেসিডেন্ট।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এবারের ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিধর দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়ে সম্মেলনে আলোচনা হতে পারে।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চপ্রযুক্তির বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে। এসব কন্ট্রোল রুম থেকে বিশ্বনেতাদের মোটরকেডের চলাচলসহ রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!