মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিংর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার মোরার বাজারস্থ ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিং শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আছিয়া কমিউনিটি সেণ্টারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিং সিলেট বিভাগীয় এলাকা ব্যবস্থাপক কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। সভাপতিত্ব করেন ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিং বালাগঞ্জ টেরিটরির’র মাস্টার এজেণ্ট আজমান আলী জুয়েল।

ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিং মোরার বাজার শাখার পরিচালক এমদাদুর রহমান জাকির’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা এজেণ্ট ব্যাংকিং সিলেট বিভাগীয় সিনিয়র সেলস ব্যবস্থাপক আরিফ বিল্লাহ, প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান, শিক্ষানুরাগী আব্দুল শাহাদাত রুকন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, রাজনীতিক হাফিজ মামুনুর রশীদ, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক, প্রবাসী রায়হান আহমদ, সাব্বির আহমদ সাব্বির, গ্রাহক জামিল আহমদ, রফিকুল ইসলাম, সমাজকর্মী হাসান আহমদ, শাহিন উদ্দিন, ইফতেখার হোসেন জুবেল, তাজুল আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!