মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী



যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরান আলী।
গত ৭ জুলাই লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় যুক্তরাজ্যপ্রবাসী গহরপুরবাসীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক গহরপুরবাসী অংশ নেন। সভায় বক্তারা প্রবাসী গহরপুরবাসীর পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসী গহরপুরবাসীর আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংগঠনের সামাজিক, শিক্ষামূলক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রথম উদ্যোগ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেওয়ান বাজার ইউনিয়নের ৪২টি গ্রামের মানুষের জন্য এ চিকিৎসাসেবা আয়োজন করা হবে। প্রতিটি গ্রাম থেকে কমপক্ষে ১০ জন করে মোট অন্তত ৪২০ জনকে চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালে অভিষেক ও ঈদ পুনর্মিলনী গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী আগামী ১৬ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে। লন্ডনের ক্রাউন ব্যাংকুয়েটিং হল, ১৮২ ক্র্যানব্রুক রোড, ইলফোর্ড, IG1 4LX-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নতুন কমিটির আনুষ্ঠানিক অভিষেকের পাশাপাশি প্রবাসী গহরপুরবাসীদের মিলনমেলা, মতবিনিময় সভা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কার্যক্রম ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যপ্রবাসী গহরপুরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে আসছে। পাশাপাশি সংগঠনটি নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
নতুন কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!