মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৯৯



ছবি :সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন আরও একজন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৮ জনের।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!