শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত



গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র সদ্য প্রয়াত উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের পর্থদো-ক্লিনকোর্ট এলাকায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দুয়া মাহফিলে সভাপতিত্ব করেন গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখর উদ্দীন।

গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র সভাপতি সুয়েব আহমদ তালুকদার, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক খালেদ আহমদসহ অন্যরা। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমেদ নাফে এবং হাফিজ মাওলানা ইমরান আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রবীণ মুরব্বিয়ান, উলামায়ে-কেরাম এবং গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনসহ সকল মুর্দেগানের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি হাবিবুর রহমান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!