বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে মাদকের বিস্তার প্রতিরোধের লক্ষে মাদক বিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী, পেশাজীবী নেতৃবৃন্দ, যুবসমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে স্থানীয় মোরার বাজারস্থ আছিয়া কমিউনিটি সেণ্টারে গত মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুব উদ্দিন, পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদরাসার মুহতামি মাওলানা আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল জলিল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, ইউপি আশিকুর রহমান, জাগরণী যুব সংঘের সভাপতি কাওসার আহমদ, সমাজকর্মী নোমান আহমদ লস্কর, আননূর মহিলা মাদরাসার নাজিম মাওলানা আব্দুল জলিল, গহরপুর ব্লাড ফাইটার্স’র সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নশিওরপুর জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দেওয়ান বাজার সবুজ দলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, পূর্ব সুলতানপুর যুব সমাজের সভাপতি মাওলা আব্দুল কাদির, আল-ইহকাক সমাজ কল্যাণ সংস্থার মাওলানা শাইখুল ইসলাম, পূর্ব সুলতানপুর যুব সমাজের সাধারণ সম্পাদক মাওলানা রাসেল আহমদ, সমাজকর্মী জুয়েল আহমদ, ক্রীড়া সংগঠক জামান আহমদ, বরকতপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সোহান আহমদ লিজু, জামালপুর তোহফা ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ফালাহুল মুমিনীন ইসলামী সংস্থার সহ-সভাপতি শিপু আহমদ, শিওরখাল মাঝপাড়া যুব সমাজ’র জাবের আহমদ, দত্তপুর সমাজ কল্যাণ সংস্থার আব্দুল হাফিজ মিছবাহ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!