উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষে বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আহমেদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজেফর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কান্ত দাস, সাধারণ সম্পাদক অমল দাস আপন, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।



