শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ওসমানীনগরে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৬



ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিলেটমুখী একটি হাইয়েস মাইক্রোবাস এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলাম (৪৭) নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বাড়িও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আরেকজন মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!