মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে নতুন যোগদানকৃত ১৮ শিক্ষককে সংবর্ধনা



বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১৮জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বালাগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং-১২০৬৮) বালাগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম।

বালাগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি চঞ্চল দামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, সাধারণ সস্পদক মাহবুবুর রহমান শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মোহন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান, দক্ষিণ গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ চক্রবর্তী, মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কেতকী রঞ্জন চক্রবর্তী। বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু দেব, সহ-সভাপতি সালমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নূরুল আলম রুমন, শিক্ষক শেলি বেগম, নবাগত শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন কাওছার আহমদ, সুব্রত দাশ দিপ্ত, আজহার খান, মহিতোষ চক্রবর্তী, লিমা রাণী দাশ, শ্রাবনী দাশ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!