শনিবার, ৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র সাধারণ সভা, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত



বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র সাধারণ সভা, নবীন আইনজীবীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ। সাধারণ সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর বালাগঞ্জের কৃতিসন্তান সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ ইয়া চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের, জেলা লিগ্যাল এইড সিলেটের ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবী এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জুয়েল, সিলেট শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আরিফা সুলতানা পপিকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে সিলেট জেলা বারে যোগদানকৃত বালাগঞ্জ ওসমানীনগরের নবীন আইনজীবীদের বরণ করা হয়। এরপর আগামী ২ বছরের জন্য বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র নতুন আংশিক কমিটি ঘোষণা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট শামিম আহমদ সিদ্দিকী জিপি।

গঠিত আংশিক কমিটির কর্মকর্তারা হলেন, এডভোকেট মো. আব্দুল কুদ্দুছকে সভাপতি ও এডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত আংশিক কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এডভোকেট বদরুল হোসাইন, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের ও এডভোকেট মোহাম্মদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের ও এডভোকেট ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিদার আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট বদরুল আলম শিপন, অর্থ সম্পাদক এডভোকেট নির্মলেন্দু দে চৌধুরী পান্না।
সিলেট জেলা আইনজীবী সমিতিতে নতুন যোগদানকৃত সংবর্ধিত নবীন আইনজীবীরা হলেন, ২০২৩ সালে যোগদানকৃত এডভোকেট নুসরাত জাহান জুঁই, এডভোকেট শেখ খাদিজা খাতুন পলি, এডভোকেট শেখ হাফছা খাতুন কলি, এডভোকেট মশিউর রহমান ইয়াহিয়া, এডভোকেট অধীর চন্দ্র চন্দ, এডভোকেট লিটন চন্দ্র দেব, ২০২৪ সালে যোগদানকৃত এডভোকেট শারমিন আক্তার এবং ২০২৬ সালে যোগদানকৃত এডভোকেট সুমি রানী দেব, এডভোকেট সৈয়দ আহমদ আলী, এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, এডভোকেট সত্যেন্দ্র দে, এডভোকেট মো. শাহজাহান মিয়া ও এডভোকেট নারায়ণ দেব নাথ।
এর আগে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েলের পরিচালনায় পরিষদের সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট নূর উদ্দিন আহমেদ, এডভোকেট মো.আব্দুর রকিব, এডভোকেট শামীম সিদ্দিক, এডভোকেট বদরুল হোসেন, এডভোকেট বিকাশ চৌধুরী, এডভোকেট মুহিত লাল ধর, এডভোকেট গিয়াসউদ্দিন, এডভোকেট সৈয়দ মনির হেলাল, এডভোকেট ফখরুল হোসেন চৌধুরী, এডভোকেট সামছি খানম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!