আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, অতীতের সব কলঙ্ক দূর করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকার সামগ্রিক উন্নয়নে এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে। তাই দেশের এ উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি সিলেট সুলতানপুর-বালাগঞ্জ সড়কের করুন অবস্থার জন্য স্থানীয় এমপির ব্যর্থতাকে দায়ী করে সড়কটির সংস্কার কাজ অচিরেই হবে বলে আশ্বাস প্রদান করেন। 
মিছবাহ উদ্দিন সিরাজ ১৮সেপ্টেম্ব (মঙ্গলবার) বিকেলে বালাগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজার ও সন্ধ্যায় মোরার বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ দুদু মিয়া এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলী কাচা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, নজরুল ইসলাম ইছন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংকি, ইউনয়ন শাখার সহ সভাপতি আলহাজ্ব এমএ মালেক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ আলী গুলশের, মুজিবুর রহামন, হারুনুর রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান গেদা মিয়া, ১নং ওয়ার্ড শাখা ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুস ছত্তার, ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছমির আলী, ৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ তেরা মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ নেতা মোঃ শিরমান উদ্দিন, দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাহেদ আলী গেদা, খন্দকার আব্দুর রকিব মেম্বার, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, যুবলীগ নেতা আমির মোহাম্মদ শুভ, শাহজাহান আহমদ, আক্তার আহমদ, মোঃ চুনু মিয়া, ইসলাম উদ্দিন, সুহেল বারী, মোস্তাফিজুর রহমান, রুহেল আহমদ, সুহেল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, ছালেহ আহমদ, খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সামছুল হক লেচু, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আহমেদ মোসাদ্দেক, মামুন আহমদ, আহমেদ মুসা, মাছুম আহমদ, মুহিন আহমদ, ময়নুল ইসলাম, জাকির আহমদ প্রমূখ। 
এর আগে প্রধান অতিথি প্রখ্যাত বুযুর্গ আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী (রহঃ) মাজার জিয়ারত করেন এবং জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দির রাজুর সাথে মতবিনিময় করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। তিনি আল্লামা গহরপুরী (রহঃ) মাজারের রাস্তা প্রসস্থ করে পাকা করনের আশ্বাস দেন।





