মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিটিজি পোস্ট সম্পাদক জিয়াউর রহমানের দৈনিক যায়যায় কাল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান



দেশের বহুল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডট কমের সম্পাদক, জাতীয় মাসিক মুখপত্র মৌচাক-এর সম্পাদক, খ্যাতিমান সংগঠক ও কবি স ম জিয়াউর রহমান গত ৫ ডিসেম্বর ২০১৮ খ্রি: সাড়া জাগানো জাতীয় দৈনিক যায়যায় কাল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন।

দৈনিক যায়যায় কাল এর সম্পাদক মো; আলামিনুল হক আলামিন তাঁকে পত্রিকার প্রধান কার্যালয়ে নিয়োগ পত্র, আইডি কার্ড তুলে দেন। তাঁর এ নিয়োগপ্রাপ্তিতে দৈনিক যায়যায় কাল পরিবার আনন্দিত। সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষ সংগঠক ও সাংবাদিক স ম জিয়াউর রহমান এর দীর্ঘদিনের কর্মদক্ষতা ও মেধার সমন্বয়ে দৈনিক যায়যায় কাল পরিবার আরো সমৃদ্ধ হয়ে উঠবে।

এদিকে, স ম জিয়াউর রহমান দৈনিক যায়যায় কাল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিটিজি পোস্ট পরিবার, মাসিক মৌচাক পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!