মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকায় পৌঁছেছে জায়ানের মরদেহ, সমাহিত হবে বনানীতে



জায়ান চৌধুরী

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জায়ান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমে নাতি।

জায়ানের পরিবার সূত্রে জানা গেছে, জায়ানের দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমান বন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানীতে শেখ সেলিমের বাসভবনে। বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে তার নামাজে জানাজা হবে। দাফন করা হবে বনানী কবরস্থানে। জানাজা উপলক্ষে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে বিশাল সামিয়ানা টানানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মাঠের আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত হন। নিহত হয় তার নাতি জায়ান চৌধুরী। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জায়ান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!