বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত দুটি দোকানে মামলা নিষ্পত্তি করে জরিমানা আদায় করেছে। ২৫ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫:৩০ মিনিটের দিকে বালাগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার সুমন চন্দ্র দাশ।
এসময় তাঁর সাথে ছিলেন ম্যাজিস্ট্রেট অনুপমা দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, অফিস সহকারী তৈয়বুর রহমান ও পুলিশ ফোর্স। দুটি দোকানে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করে মামলা দুটি নিষ্পত্তি করা হয়।




