মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সেণ্ট্রাল উইমেন্স কলেজের প্রভাষক মেধাবী মুখ তাহের হামিদ সুবাসের দাফন সম্পন্ন



সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নাসির হামিদ বিনয়ের একমাত্র ছোটভাই, সিলেট সেণ্ট্রাল উইমেন্স কলেজের প্রভাষক, হেক্সা জিন্দাবাজার শাখার আইইএলটিএস শিক্ষক, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের তাহের হামিদ সুবাস (২৯) -এর দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হায়দরপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন জানাজায় শরিক হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাহের হামিদ সুবাস গত ২মাস যাবত এ্যাজমাসহ বিভিন্ন জটিলতায় ভোগছিলেন। তিনি গত রোববার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মা, স্ত্রী এবং এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তাহের হামিদ সুবাসের বাবা প্রয়াত চিকিৎসক ডা. আব্দুল হামিদ ছাত্রজীবনে দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় (দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ) থেকে এসএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মেধা তালিকায় ৩য় স্থান লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি বুলগেরিয়ায় পড়ালেখা করে চিকিৎসক হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!