রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, নতুন শনাক্ত ৩১৮৭



গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ১৮৭ জন করোনায় নতুন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৭ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫২ জনের। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট ১৬ হাজার ৭৪৮ জন সুস্থ হয়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেশে ৫৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!