সিলেটের বিশিষ্ট রাজনীতিক, সমাজকর্মী, গহরপুর তথা বালাগঞ্জের কৃতি সন্তান এমএ হকের মৃত্যুতে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে এমএ হকের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এমএ হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত শুক্রবার (০৩ জুলাই) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (বিজ্ঞপ্তি)




