ফ্রান্সে সরকারি মদদে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার আয়োজনে ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় জালালপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী এ প্রতিবাদ সমাবেশ পূর্ব পৈলনপুর ইউপি শাখার সাবেক সহসভাপতি আজম খানের সভাপতিত্বে ও শাখার সভাপতি হাফেজ রেজাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহসাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন মিসলু, উপজেলা নির্বাহী সদস্য মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – হামছাপুর-রশিদপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুশাহিদ আলী, কালের হামছাপুর কালিগঞ্জ মাকড়সি মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওরানা আব্দুল ওয়াহিদ, শাদেকপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলী, জলালপুর পশ্চিম জামে মসজিদের ইমাম মাওলানা সাইফনুদ্দিম, পূর্ব মসজিদের ইমাম মাওলানা কলমদর আলী, জাহিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল আলী, ছাত্র মজলিস কর্মী রাসেল আহমদ আহমদ প্রমুখ।





